মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

খেলার মাঠ থেকে নির্বাচনী মাঠে ; সফল হতে চলেছেন মাশরাফি

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

ডেক্স নিউজ – একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ,বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে নাম লিখিয়েছেন। তিনি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে । এখন তিনি ব্যস্ত নির্বাচনী প্রচার-প্রচারণায়।

নড়াইলের -২ আসনের সাধারণ মানুষই ; তার হয়ে করেছেন প্রচারণা। তাও আবার বিনে সুবিধায়। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এমন উদাহরণ বিরল ।ঢাকা থেকে বিশেষভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতী নদী পার হয়ে কালনা ফেরি ঘাট দিয়ে তার নির্বাচনী এলাকা নড়াইলের কালনায় এসে পৌঁছেন তিনি । এ সময় হাজারো মাশরাফি ভক্ত সমর্থক তাকে বরণ করে নেন ।

মাশরাফি নিজের প্রচারণায় পাশে পেয়েছেন তার পরিবারকেও । তবে সবচেয়ে বেশি যে মানুষটি তাকে সাহায্য করেছেন তিনি আর কেউ নন সহধর্মীনি সুমনা হক সুমি।এ সময় তাই ভক্ত সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আগ্রহ। পরে কালনা ঘাট এলাকায় আয়োজিত পথ সভায় উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য ভোট চান তিনি। এ সময় সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বিরামহীন ভাবে করে গেছেন পথ সভা ও গণ সংযোগ । এমন পথসভায় জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা । সাড়াদেশ থেকে নানান ভাবে নানান ভক্তরা সহযোগীতা করছেন প্রচারণায় । কেউ সরাসরি উপস্থিত হয়ে , কেউ অনলাইনে ।
এদিকে ভোটপ্রার্থী মাশরাফি যেদিকে যাচ্ছেন , সেদিকেই যেন জনতার ঢল নামছে । এই অভূতপূর্ব পরিস্থিতি বলে দিচ্ছে তার বিজয় হয়ত রেকর্ড স্পর্শ করতে পারে বলে ধারণা অনেকের ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category