মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রুপপুর প্রকল্পের প্রকৌশলী কথিত “বাইল্‌শ্যা মাসুদুল ” প্রত্যাহার

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২২ মে, ২০১৯

মাসুদুল আলম। ছবি: সংগৃহীত
ডেক্স নিউজ – রূপপুর পারমানবিক প্রকল্পের পাবনার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমের বিরুদ্ধে এই প্রকল্পের আওতাধীন গ্রিনসিটি বহুতল ভবনের মালামাল কেনাকাটায় অবিশ্বাস্য রকম দুর্নীতির অভিযোগ উঠেছে । আর সেই অভিযোগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ককয়েকটি গণমাধ্যমকে আজ বুধবার এই তথ্য জানান। তিনি বলেন, সেই নির্বাহী প্রকৌশলীকে গতকাল মঙ্গলবার প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। আজ তা কার্যকর করা হয়েছে।
জানা যায় এই বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া স্পষ্ট ত্নি বলেন , ফ্ল্যাটে মালামাল ওঠানোর ক্ষেত্রে যে ব্যয় দেখিয়েছেন, সেটাও অবিশ্বাস্য। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। মাসুদুল আলমকে প্রত্যাহার করে গণপূর্ত অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত প্রকৌশলীকে ” বাইল্‌শ্যা মাসুদুল ” বলে অবিহিত করা হচ্ছে । এমন নামকরণের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ঠ কিছু অনলাইন এক্টিভিষ্টরা জানান , ভবিষ্যতে এমন কর্ম আর কেউ করলে যেন সামাজিক ভাবে বিব্রত হয় এবং না করে ,তাই এই নামকরণ । যদিও সাড়াদেশে এখন রুপপুরের বালিশ কেলেংকারী নিয়ে হৈ -চৈ অব্যাহত আছে ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category