মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সংবাদ সন্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি সু-খবর

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ – প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতালির রোম শহরে থেকে বাংলাদেশে ফিরে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন । সেখানে তিনি ফোর জি যুগে বাংলাদেশের প্রবেশ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ও বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে কার্গো বিমান পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ‘সুখবর’ শোনান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘তিনটি সুখবর দিলাম; আরেকটি আছে, সেটা পরে দেব।’ সোমবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী ।

শেখ হাসিনা বলেন,  “বাংলাদেশে ফোর জি চালু একটি নতুন মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করল।”আগামী মার্চের যে কোনো সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

গত ১৩ ফেব্রুয়ারি রোমে শেখ হাসিনা ইফাদ (আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ) এর গভর্নিং কাউন্সিলের ৪১ তম বার্ষিক বৈঠকে যোগ দেন।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটি সফরে যান। সেখানে তিনি পোপ এবং ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।

ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান। ইফাদ গভর্নিং কাউন্সিলের বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী গিলবার্ট এফ হুয়াংবো এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গেও তিনি বৈঠক করেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category