মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আজ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ অপরাহ্নে জাতির পিতার সমাধি সৌধে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে, শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে দলের পক্ষ থেকে সমাধি সৌধের বেদিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা জানান।

তাঁরা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুর বিদেহি আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

এরআগে, সকাল ১১টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী জাতির পিতার পৈত্রিক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এসে পৌঁছান।টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ করেন।

গত ২০ এবং ২১ আগস্ট উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা পর পর নবমবারের মত সভাপতি এবং ওবায়দুল কাদের টানা দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category