মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

প্রধানমন্ত্রী উদ্ভোধণ করলেন অত্যাধুনিক ট্রেন ” বেনাপোল এক্সপ্রেস “

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

নিজেস্ব প্রতিনিধি – ছুটে চলছে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হওয়া নতুন অত্যাধুনিক যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস । রাজধানীর কমলাপুর থেকে বেনাপোল রুটে চলছে এই ট্রেন । ১৭-ই জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্ভোধণ করেন । ট্রেনটির উদ্ভোধণ উপলক্ষ্যে রেলমন্ত্রী নূরুল ইসলাম সূজন এবং রেলের মহাপরিচালক বেনাপোলে উপস্থিত ছিলেন ।

রেলমন্ত্রী জানান,সরকার রেলপথ উন্নয়নে যে মহাপরিকল্পনা নিয়েছে তা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়ন করছি । অন্য প্রশ্নে নতুন কয়েকটি উল্লেখযোগ্য আন্তঃনগর ট্রেনের রেলওয়েতে সংযোজন এবং সারা দেশে রেলের ভূমি উদ্ধারের প্রক্রিয়া শুরু তার মন্ত্রীত্বকালীণ সফলতা কিনা জানতে চাইলে কৌশলী ভূমিকায় বলেন ,এইটা শেখ হাসিনার সরকারের স্বার্থকতা সাথে রেলের কর্মকর্তা -কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফল । আওয়ামীলীগ সরকার দেশের জন্যে কিছু করছে এইটাই তার প্রমাণ ।

বুধবার সকাল ১১টায় বেনাপোল থেকে ছেড়ে যাবে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে এবং তা সন্ধ্যায় কমলাপুর ষ্টেশনে পৌছবে । আবার তা রাত ১২ টা ৪০ মিনিটে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে এয়ারপোর্ট ,ঈশ্বরদী এবং যশোর যাত্রা বিরতি দিয়েও তা বেনাপোল পৌছবে সকাল ৮ টার মধ্যে বলে জানা গেছে ।

রেলসূত্র জানায় ,বেনাপোল এক্সপ্রেসে মোট যাত্রীবাহী কোচ থাকবে ১২ টি । মোট আসন সংখ্যা থাকবে ৮৯৬ টি । এই ট্রেনে এসি ননএসি টিকিটের মূল্য থাকবে যথাক্রমে নন এসি শোভন ৫৩৪ টাকা,এসি চেয়ার ১ হাজার ২৫ টাকা এবং এসি কেবিন ১ হাজার ২২৮ টাকা ।

উল্লেখ্য রেলের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তার অতিকথন বাঁশের চেয়ে কঞ্চি বড় মনে হয়েছে ।

প্রধানমন্ত্রী পরে রাজশাহী -ঢাকা -রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের সেবা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিতকরণ- এর উদ্বোধণ করেন । তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে মতবিনিময় করেন ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category