বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ভারতে ” গো-মানুষের ” হামলায় মুসলিম সম্প্রদায়ের নর-নারী আহত

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০১৯

Image result for ২৪ মে ভারতে গোরক্ষকদের তান্ডব
বিদেশ ডেক্স – সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বচনের ফল বের হতে না হতেই ফের শুরু হয়ে গেল গোরক্ষকদের ( গরুরক্ষাকারীদের ) তাণ্ডব। এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে পেটানো হয় শুধুমাত্র গরু পাচারের অভিযোগে । মধ্যপ্রদেশের সিওনিতে। পুলিশ এক জনকে পরে গ্রেপ্তার করেছে। নিগ্রহকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা ।
নির্যাতিত হওয়াদের কাছ থেকে জানা যায় , তাদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বিজেপির স্লোগান ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও বাধ্য করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গরু নিয়ে অটো রিকশায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারী-সহ তিন মুসলিম। কোনোভাবে সেই খবর পৌঁছে যায় গোরক্ষকদের কানে। সঙ্গে সঙ্গে লাঠি, বাঁশ নিয়ে অটো রিকশাটিকে তাড়া করেন গোরক্ষকরা। এককসময় ধরেও ফেলেন অটো রিকশার ওই তিন আরোহীকে । এরপর ওই তিনজনকে গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এক এক করে ধৃতদের বেধড়ক পেটাতে শুরু করেন গোরক্ষকরা। পরে তাদের মাটিতে ফেলেও প্রচণ্ড মারধর করা হয়। ধৃতদের দিয়েই বেধড়ক পেটানো হয় নারীকে। রাস্তায় দাঁড়িয়ে তা দেখতে থাকেন পথচারীরা। তার পরেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করেন গোরক্ষকরা। ধৃত মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে ।
পুরো ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ওই ঘটনার তীব্র নিন্দা করে এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার টুইটে লেখেন, ‘মোদির ভোটাররা এইভাবে মুসলিমদের উপর অত্যাচার আবার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।
আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতের বায়রে পুরো উপমাহাদেশের মানুষের মধ্যে শুরু হইয়েছে প্রতিক্রিয়া । ঘটনা এই ভাবে চলতে থাকলে নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন এই সরকার যে আগের সাম্প্রদায়িক লেবাস পরিধান করবে , তাই অনুমান করছেন বিশ্লেষকরা ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category