মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ইংল্যান্ডে লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধার

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক ॥

ইংল্যান্ডের এসেক্স শহরে একটি লরিতে কন্টেইনারের ভেতর থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ডেকেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে ইস্টার্ন এভিনিউয়ের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি লরি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

২৫ বছর বয়সী ওই লরির চালক আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের নাগরিক। তাকে হত্যাকারী সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। এসেক্সের পুলিশ জানিয়েছে, লরিতে থাকা মরদেহগুলোর মধ্যে ৩৮টি প্রাপ্তবয়স্ক মানুষের। বাকি মরদেহটি অপ্রাপ্তবয়স্ক একজনের।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শনিবার বুলগেরিয়া থেকে হলিহেড হয়ে ইংল্যান্ডে প্রবেশ করে ওই লরিটি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছেন। তবে এটি খুবই সময়সাপেক্ষ ব্যাপার বলে জানানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই লরির চালককে গ্রেফতার করেছি। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে। ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category