মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সিদ্ধিরগঞ্জে মাদক-জঙ্গী ও ইভটিজিং বিরোধী সভা

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের দক্ষিণ এনায়েত নগর প্রাথমিক বিদ্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদক জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন আগত অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দৈনিক সংবাদের চিফ রিপোর্টার আব্দুস সালাম জুবায়ের।

নাসিক ৮নং ওয়ার্ড (দক্ষিণ) কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী অহিদ আলমের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপাতিত্ব করেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ শাহ আলম, কাজী মোহাম্মদ মহসীন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার লুৎফর রহমান কাকন, দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সাউদ ও বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন রকম সচেতনা মূলক বক্তব্য প্রদান করেন। পরে অনুষ্ঠানের দর্শকসারিতে বসে থাকা বিভিন্ন অতিথিদের কয়েকজন মাদক ইভটিজিংয়ের বিষয়ে বিভিন্ন রকম সমস্যা তুলে ধরেন প্রধান অতিথির কাছে।

প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুল ফারুক বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। যারা ইভটিজার তাদের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে ইভটিজিংয়ের যে কোন বিষয়ে আমাদেরকে অবহিত করবেন, আমরা ইভটিজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। মাদক বর্তমানে সমাজের একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন প্রশাসন কখনোই কাউকে ছাড় দেয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী নিজেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং দেশব্যাপী তা চলমান রয়েছে আপনারা দেখছেন। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেখানে কারোর সুযোগ নেই অপরাধ করার মাদক ব্যবসা করার সন্ত্রাসী করারও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত থাকার। আজকে বাংলাদেশ থেকে যেভাবে জঙ্গিদেরকে নির্মূল করা হয়েছে পৃথিবীর অনেক উন্নত দেশেও তা এতটা সহজে করা সম্ভব হয়নি। পৃথিবীর অনেক উন্নত দেশ বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূলের বিষয়ে জানতে চায়। কিভাবে বাংলাদেশ এত সহজে জঙ্গিদের নির্মূল করতে পেরেছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category