মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

পাবনায় শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যা

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

সারাদেশ ডেস্ক ॥

জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়ায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে।

তিনি ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত আশরাফ আলীর ছেলে হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশি আফজাল হোসেনের সাথে তার বাবার বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে বাড়ির পাশে মাঠে আফজালের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে শিক্ষক আশরাফ আলীকে বেধড়ক মারপিট করে আফজাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা থানায় খবর দেয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category