মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করলেন শেখ হাসিনা

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১১টার পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ালী লীগের কেন্দ্রীয় এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা।

এর আগে সকাল ১১টার কিছু আগে সম্মেলনস্থলে পৌঁছান শেখ হাসিনা। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়৷ এরপরই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা। পরে একেএকে দলীয় সঙ্গীত এবং ধর্মীয় গ্রস্থ থেকে পাঠ করা হয়৷ পরিবেশিত হয় দলীয় বেশ কয়েকটি সঙ্গীত।

সম্মেলনকে সামনে রেখে ভোর ছয়টা থেকে সোহরাওয়ার্দী অনুষ্ঠানে উপস্থিত হন আওয়ামী লীগের দুই মহানগরের নেতা-কর্মীরা। বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে নেতা-কর্মীদের আগমন সম্মেলনস্থলকে জনসমুদ্রে পরিণত হয়৷ একই সঙ্গে জনজটে ঘিরে যায় সম্মেলনস্থলের চারপাশ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category