মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

সারাদেশ ডেস্ক ॥

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের বয়স অনুমানিক ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হবে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে আসেন। তারা খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার দিলে এলাকাবাসী চোরদের ধাওয়া করে। এছাড়া মসজিদের মাইকে গরু চুরির বিষয়টি জানানো হয়। পরে দেড় ঘণ্টার মতো ধাওয়া করার পর প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে তিন চোরকে ধরে ফেলেন গ্রামবাসী। পরে তিন চোরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছেন। তিনটি গরু উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নামপরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category