মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ঘন কুয়াশায় ময়মনসিংহে ৪ বাস-ট্রাকের সংঘর্ষ

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

সারাদেশ প্রতিবেদক ॥

ঘন কুয়াশার কারণে ময়মনসিংহের ত্রিশালে চার বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাবুল হোসেন (৪০)। তার বাড়ি শেরপুর জেলায়। তিনি শেরপুর চেম্বার অব কমার্স পরিবহনের চালকের সহকারী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, বুধবার সকালে ঘন কুয়াশার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা এলাকায় বালুভর্তি ট্রাক বালু আনলোড করে ঘোরানোর সময় শেরপুর থেকে ছেড়ে আসা শেরপুর চেম্বার অব কমার্স পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ওই বাসের চালকের সহকারী বাবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে ওই বাসের পেছনে গৌরীপুর থেকে ছেড়ে আসা আরিশা পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে নেত্রকোনা থেকে ছেড়ে আসা নেত্র পরিবহনের আরও একটি বাস তার পেছনে ধাক্কা দেয়। এ সময় চার বাস-ট্রাকের সংঘর্ষে বাসের কমপক্ষে আট যাত্রী গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এ দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category