মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত শতাধিক

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

ইয়েমেনের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শতাধিক নিহত ও বহু লোক আহত হয়েছে। এ হামলায় হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়। রোববার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। ইরান সমর্থিত হুতি এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে চলা যুদ্ধ তুলনামূলকভাবে শান্ত থাকার কয়েক মাস পর শনিবারের এ হামলার ঘটনা ঘটলো। এদিকে ইয়েমেনের এ সরকারের প্রতি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থন রয়েছে।

সামরিক সূত্র এএফপি’কে জানায়, রাজধানী সানার প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে মরিব প্রদেশে সামরিক ক্যাম্পের একটি মসজিদে মাগরিবের নামাজ চলার সময় হুতিরা এ হামলা চালায়।ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় বলেন, আমরা মসজিদে হুতি মিলিশিয়াদের এ সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই।

সেনা মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সৈন্য ও বেসামরিক নাগরিক রয়েছে। হুতিদের এ হামলার কঠোর জবাব দেয়া হবে।হতাহতদের মরিব নগরী হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সেখানের এক হাসপাতাল সূত্র ৮৩ জনের মৃত্যুর ১৪৮ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।তবে হুতিরা তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category