মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ঘরে ঢুকে উপাধ্যক্ষ ও তার স্ত্রীকে কুপিয়ে জখম

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি ॥

বরগুনার তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ওই দম্পতিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ২টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবদুর রহমান (৫৫) ও তার স্ত্রী মাহফুজা বেগম (৪৭)।

স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তাদের কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর অবস্থায় আবদুর রহমান ও তার স্ত্রীকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আবদুর রহমানের মেয়ে আছিয়া আক্তার রেশমা বলেন, গভীর রাতে ঘরে ঢুকে বাবা-মাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। কারা কুপিয়ে জখম করেছে তাদের পরিচয় আমরা জানি না। বাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে কি-না তা বাবা সুস্থ হওয়ার পর জানা যাবে।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category