মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবনে সংবর্ধনা বাতিল

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২০


নিজস্ব প্রতিবেদক ॥

এবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান এবং বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাওয়া সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয় বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

বঙ্গভবন সূত্র জানায়, শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

আলোচনাকালে এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান এবং বঙ্গভবনে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category