মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

স্বাধীনতা দিবসে রয়ে যাওয়া পাকিস্তানী ভূতের অপসারণ

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৬ মার্চ, ২০১৮

সাড়াদেশ প্রতিনিধী – বাংলাদেশ স্বাধীন হওয়ার সুদীর্ঘ সময় ৪৭ বছর পর পঞ্চগড় জেলার তেতুলিয়া ও এর আশপাশে সীমান্তের কিছু পিলার পাকিস্তান শব্দটি ধারণ করে ছিল । সোমবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন তৎকালীন ভারত ও পাকিস্থানের মধ্যবর্তী সীমান্ত এলাকার পাকিস্থানী সীমান্ত পিলার সংস্কার ও রং করে ‘পাক’ এর স্থানে ‘বাংলা’ শব্দ লিখলেন । ফলে পাকিস্তানের রয়ে যাওয়া শব্দটি স্বাধীনতা দিবসে বিলুপ্ত হলো বাংলাদেশ হয়ে ।

ভারত ও বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তিনটি সীমান্ত পিলারের গায়ে ‘পাক’ লেখা ছিল । এর মধ্যে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সরদারপাড়া সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১২ নং সাব পিলার, একই উপজেলার নারায়নজোত সীমান্তের মেইন পিলার ৭৩৪ এর ৩ নং সাব পিলার এবং সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ১৭ নং সাব পিলার এর গায়ে নামফলক হিসেবে ‘পাক’ লেখা ছিল। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেয়ে সেগুলোর গায়ে ‘বাংলা’ লেখা হয়। এর মাধ্যমে জেলায় বিভিন্ন ভারতীয় সীমান্তের সবগুলো সীমান্ত পিলারের গায়ে বাংলা বা বাংলাদেশ লেখা হলো ।পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এমনটাই জানিয়েছে ।

উল্লেখ্য ইতিমধ্যে বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১ হাজার ১৩৬টি সীমান্ত পিলারের সবগুলোর গায়ে বাংলা বা বাংলাদেশ লেখা হয়েছে ।

ছবি – ইন্টারনেট

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category