মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

ডেস্ক নিউজ-  চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন রাজশাহী র‌্যাবের মিডিয়া উইয়িংসের পরিচালক মুফতি মাহমুদ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পদ্মা নদীর ওপারে চর আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকার এই আস্তানাটিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব অভিযান চালাতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। পরে বিস্ফোরণে বাড়িটিতে আগুন ধরে যায়।

সকাল ১০টার দিকে র‌্যাবের ১২ সদস্যের বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। মুফতি মাহমুদ জানান, জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক, ১২টি মক্তিশালী ডেটোনেটর ও হাত গ্রেনেড নিস্ক্রিয় করা হয়েছে। এ সময় আস্তানার ভিতরে তিনটি মৃতদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকার মীরপুরে গ্রেফতারকৃত জঙ্গি সদস্য আব্দুল্লাহর দেওয়া তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি জঙ্গি আস্তানায় র‌্যাব অভিযান চালায় বলেও জানান ওই কর্মকর্তা।

এর আগে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আনোয়ার লতিফ।

দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে র‌্যাবের এডিজি চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা এলাকায় এসে পৌঁছান।

জিজ্ঞাসাবাদের জন্য গোদাগাড়ী উপজেলার সাহাব্দীপুর থেকে বাড়িটির মালিক রাশিকুল ইসলাম, তার স্ত্রী নাজমা বেগম ও তার শ্বশুর খোরশেদ আলমকে আটক করা হয়েছে

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category