মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

দেখে নিন ৯০ তম অস্কার ফিচার

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

ডেস্ক নিউজ-  সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ চলতি বছর অস্কারে সর্বোচ্চ ১৩টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে যুক্তরাষ্ট্রের কল্পকাহিনী ভিত্তিক চলচ্চিত্র ‘দ্য শেপ অব ওয়াটার’। বাফটা অ্যাওয়ার্ডেও সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব-অভিনেত্রীসহ ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবিটি।

মঙ্গলবার ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনীত ছবি, কলাকুশলীদের নাম ঘোষণা করা হয়।’দ্য শেপ অব ওয়াটার’র পাশাপাশি সেরা ছবির ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে কল মি বাই ইওর নেম, ডার্কেস্ট হাওয়ার, ডানকার্ক, গেট আউট, লেডি বার্ড, ফান্টম থ্রেড। সেরা পরিচালক বিভাগে গিজেরমো দেল তোরো, ক্রিস্টোফার নোলান, গ্রেটা গারউইগ, পল থমাস অ্যান্ডারসন।

                                              ‘দ্য শেপ অব ওয়াটার’

সেরা অভিনেত্রী বিভাগে স্যালি হকিনস, ফ্রান্স ম্যাকডোরম্যান্ড, মারগট রবি, মেরিল স্ট্রিপ, সাবিরসে রোনান। সেরা অভিনেতা বিভাগে টিমোথি চালামেট, ড্যানিয়েল ডে-লুইস, ড্যানিয়েল কালুইয়া, গ্যারি ওল্ডম্যান, ডেনজেল ওয়াশিংটন মনোনয়ন পেয়েছেন।

দ্য শেপ অব ওয়াটারের পাশাপাশি এবার সেরা সম্পাদনা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘বেবি ড্রাইভার’, ‘ডানকার্ক’, ‘আই, তোনিয়া’, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি।’

এবার উপস্থাপক হিসেবে অস্কারে ফিরছেন জিমি কিমেল। ৪ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে পুরস্কার ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি।

সূত্র: হলিউড রিপোর্টার

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category