মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ফায়ারব্রিগ্রেডহীন কালুখালী উপজেলায় আগুনে পুড়েছে অনেক প্রতিষ্ঠান এবং বাড়ী-ঘর

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ – শুকনো মৌসুমের শুরুতেই অসচেতন হবার  কারণে সাড়াদেশের ন্যয় রাজবাড়ী জেলায়ও শুরু হয়েছে অগ্নিকান্ড । আজ সন্ধায় আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে কালুখালী উপজেলার রুপপুর গ্রামের প্রান্তিক চাষী আতর আলী সহায় সম্বলসহ কয়েকটি পরিবার । একই গ্রামে গত কয়েক মাসে বেশ কয়েকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায় ।

জনৈক ফায়ারম্যান এর ভাষ্য মতে , ঘন বসতির কারণেই মূলতঃ এই অগ্নিকান্ড ঘটেছে ।  খবর পেয়ে দমকল বাহিনীর পাংশা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে ।ফায়ারব্রিগেট জোন ভিত্তিক ক্যাম্পেইন এবং সচেতনতা মূলক প্রচার-প্রচারণা থাকলেও প্রান্তিক পর্যায়ে আরো ব্যপক সচেতনতার জন্য লোকবল এবং অগ্নীনির্বাপনে ফায়ার ফাইটের জন্য একাধিক গাড়ীর প্রয়োজন । তাদের একটি গাড়ী দিয়ে পুরো তিনটি উপজেলা কাভার করা প্রায় অসম্ভব ।

আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকা মূল্যের মালামাল এবং গবাদী পশু পুড়ে গেছে । সর্বশান্ত হয়েছে কয়েকটি পরিবার । ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে অবস্থান করছে । তাদের সাহায্যে এখনো কেউ এগিয়ে আসেনি বলে জানা যায় । স্থানীয় এবং আতর আলীর পরিবার সূত্রে জানা যায় । রান্না ঘর থেকে খড়ের ঘরে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ।

জানা যায়, কালুখালীতে ফায়ারব্রিগেড স্থাপনে জায়গা নির্ধারণ করলেও অদৃশ্য কারণে এই উপজেলায় এখনও তা প্রতিষ্ঠিত হয়নি ।

 

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category