মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর ১০০তম জন্মেৎসব উদযাপিত হবে

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০১৯


 

তোফাজ্জল লিটন – নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বঙ্গবন্ধুর শততম জন্মোৎসব উদযাপন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে ফেব্রæয়ারি গানের গীতিকার ও  রাজনীতি বিশ্লেষক আব্দুল গাফ্ফার চৌধুরী।  প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অবৈতনিক তথ্য-যোগাযোগ ও  প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধুর শততম জন্মোৎসব সফল করার জন্য দলে সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কাজ শুরু হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিন। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, টাইম স্কয়ারে চার ঘন্টাব্যাপী বঙ্গবন্ধুর ১০০তম জন্মেৎসব উদযাপিত হবে। টাইম স্কয়ারের কেন্দ্র দুইশত ফুট উপরে আলোক সজ্জার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হবে। বিলবোর্ডে ভেষে উঠবে বঙ্গবন্ধুর ছবি। গাওয়া হবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত অৎ¯্র গান। মূল আলোচনা অনুষ্ঠানটি হবে টাইম স্কয়ারের নিকটের এক পাঁচতারকা হোটেলে। 

সিদ্দিকুর রহমান আরো বলেন, লন্ডনে বসবাসরত আব্দুল গাফফার চৌধুরীকে আমন্ত্রন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর নূর নবী । তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই অনুষ্ঠান সফল এবং সার্থক করার ল¶্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিন রাত কাজ করছেন । আমার বিশ্বাস আমরা বিশ্ববাসিকে দেখিয়ে দিতে পারবো বাংলাদেশের মানুষ তাঁর জাতীর জনককে কতোটা ভালোবাসে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপল¶ে বাংলাদেশে  দু’টি কমিটি গঠন করা হচ্ছে। একটি উচ্চ পর্যায়ের নাগরিক কমিটি, অপরটি আওয়ামী লীগের।বছরব্যাপী এ কর্মসূচি পালনে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব হিসেবে আছেন সাবেক মুখ্যসচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী। আওয়ামী লীগের কমিটিতে সভানেত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে। 
২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু হয়ে শেষ হবে ২০২১ সালের ২৬ মার্চ ¯^াধীনতার সুবর্ণজয়ন্তীতে। শেখ হাসিনা ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য করা যেতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়য় জন্মগ্রহণ করেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ৯মাস যুদ্ধের পর ১৯৭১সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category