মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

ডেস্ক নিউজ॥

সৌদিতে একটি বাস দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও চারজন।

সৌদির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। বুধবার মদীনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটেছে।

বেসরকারি পরিচালিত একটি বাসের সঙ্গে একটি ভারী যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৯ জন আরোহী ছিলেন।

মদীনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। তারা সবাই ওমরাহ যাত্রী।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা।

দুর্ঘটনায় আহতদের আল হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই সেখানে পৌঁছেছে সৌদি রেড ক্রিসেন্ট এবং জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার তদন্ত চলছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category