মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

পুলিশ জনগণের বন্ধু, কাজেই প্রমাণ করতে হবে

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার সকালে পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এরপর মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ করেন তিনি। এতে পুলিশের বিভিন্ন ক্ষেত্রে সফল সদস্যদের  কল্যাণ সভায় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কার পেয়েছেন। এ ছাড়াও শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে জীবননগর থানার এসআই সিরাজুল ইসলাম, সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু বক্কর সিদ্দীক, শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিক (শহর ও যানবাহন শাখা) সার্জেন্ট তৌহিদ মুসাব্বির, শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দামুড়হুদা মডেল থানার এএসআই (আইজি ব্যাচ প্রাপ্ত) মহিউদ্দিন ও বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আশরাফুজ্জামান পুরস্কৃত হয়েছেন।

পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলামের সভাপতিত্বে পুলিশ লাইনস ড্রিল শেডে জেলার পুলিশ সদস্যদের সার্বিক উন্নতিকল্পে এ মাসিক কল্যাণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেলসহ জেলা পুলিশের সব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিশেষে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয়, কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি যেন না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে এবং প্রমাণিত হলেই তাঁকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category