মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

পরিবহন আইন বাতিলের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

সারাদেশ প্রতিবেদক ॥

নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে এবং এর কিছু বিধান সংশোধনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু করেন তারা। এতে চরম বিপাকে পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রমিকরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন এই আইন বাতিল না হবে ততদিন তাদের আন্দোলন চলবে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলে একটি বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে দেয়া হয়েছে। আরও যদি কোনো ছাত্রছাত্রী থাকে তাদেরও পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হবে। শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, সোমবারও কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেন বাসচালক ও পরিবহন শ্রমিকরা।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category