মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

মশারির উপর মশারী টাঙাবেন না: সেতু মন্ত্রী

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

সারাদেশ প্রতিবেদক ॥

গাজীপুরে মহানগর ও জেলা শাখার প্রতিনিধি সভা আজ বিকেল ৩টায় জয়দেবপুর,বরকত উল্লাহ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন এই গাজীপুরের সিটি কর্পোরেশন ও গাজীপুর মহানগরের আমাদের আঃমী লীগ নেতা কর্মিরা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে প্রতিনিধিত্ব করেছে। তাদের কাউকে কোন কষ্ট দেওয়া যাবে না। এবং দলের মধ্যে অপরাধ যারাই করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে শেখ হাসিনা নিজের ঘরেই একশন নিয়েছেন।

তিনি আরো বলেন, কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমিদখল, জুলম অত‍্যাচার চলবে না।যারাই এসব দুর্নীতি করবে তাদের জন্য এই একশন চলমান থাকবে। আমাদের নেত্রী সৎ এবং সাহসী তিনি এই দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকবে। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম কে উদ্দেশ্য করে তিনি বলেন। এই গাজীপুরের নেতা কর্মীরা বড় আশা করে তোমাকে মেয়র বানিয়েছে। তোমাকে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাদের কাছে তোমার দেয়া ওয়াদা ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে আগামী নির্বাচনে ভোট চাইতে গিয়ে যেন তাদের কাছে জবাবদিহি করতে না হয়, সে দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে।

আরো উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ও সভাপতি আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল যুব ও ক্রিরা প্রতিমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহমান, সুজিত রায় নন্দী, এডভোকেট আজমত উল্লাহ, গোলাম কবির রব্বানী (চিনূ), এডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, বিপ্লব বরুয়া, আমিনুল ইসলাম, সিমিন হোসেন রিমি, এছাড়াও গাজীপুর ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির ও তার ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন, এবং জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা অনেকে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category