মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

দোলনের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করুন: শাবান মাহমুদ

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে টাকা চেয়ে প্রাণনাশের হুমকিদাতা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ। হুমকি দিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দোলনকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন (এফজেএফ) এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

শাবান মাহমুদ বলেন, দৈনিক ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা দাবি করা হয়েছে, তাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। জিডি করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলতে চাই, যারা হুমকি দিয়েছে টেলিফোন রেকর্ড যাচাই করে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন।

এই সাংবাদিক নেতা বলেন, কোনো সাংবাদিকদের ওপর হামলা চালানোর চেষ্টা করা হলে মিছিলে মিছিলে সারাদেশ প্রকম্পিত করা হবে।

দোলনকে হুমকি দেয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যদি তার কিছু হয়, তাকে নিরাপত্তাহীন রেখে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বজ্ঞানহীন আচরণ করে, তাহলে সারাদেশে সাংবাদিকরা জাগরণ সৃষ্টি করবে।

শাবান মাহমুদ বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে কলম স্তব্ধ করা যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাংবাদিকবান্ধব। তার শাসনামলে যদি কেউ সাংবাদিকদের ওপর আক্রমণের চেষ্টা করে তাহলে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠবে।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে আরিফুর রহমান দোলনকে ফোন করে টাকা চাওয়া হয়। দুই দিনের মাথায় সোমবার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে আবার তাকে ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না পেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ঢাকা টাইমস সম্পাদক রমনা থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category