মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ফরিদপুরে ট্রাক বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি ॥

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রাস্তার ওপর পড়ে থাকায় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ র‌্যাকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সরানোর প্রক্রিয়া চালাচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category