মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রাজশাহীতে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৭

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা প্রাইভেটকারযোগে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাব্বের আলী (৪০), তার স্ত্রী হাসনারা বেগম (৫৩), তাদের শিশুকন্যা মোশরেফা (৮), চাঁপাইনবাবগঞ্জের চরচাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া খাতুন (৩০), আশিয়ার চার মাসের শিশু আদিব আল হাসান ও শিশুকন্যা রাফিয়া (৩) এবং প্রাইভেটকার চালক নগরীর মেহেরচন্ডি এলাকার মাহবুবুর রহমান (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর নামক স্থানে বিয়ের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন আর হাসপাতালে নেয়ার পথে চারজনের মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে গোদাগাড়ীতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পথে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত সাতজনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category