মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

আকা বাঁকা কেশ দুলিয়ে চলবে ” বনলতা “

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

ডেক্স নিউজ – ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্রেন পাচ্ছে পুরনো ইঞ্জিন, যার সর্বোচ্চ সমক্ষতা ৯০-৯৫ কিলোমিটার । এমন সিন্ধান্তে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া । চালু হতে যাওয়া বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীরা পাবেন খাবার । পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী-ঢাকা রুটের যাত্রীদের জন্য এই প্রথম খাবার যুক্ত হতে যাচ্ছে । খাবারের মূল্য যুক্ত থাকবে টিকিটের সঙ্গে । ২৭ এপ্রিল থেকে বাণিজ্যকভাবে যাত্রা শুরু করতে যাওয়া এই ট্রেনটির টিকিটিং কার্যক্রম এখনো শুরু হয়নি। ২৫ শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ ট্রেনটির উদ্বোধন ঘোষণা করবেন।
আগামী ২৫ শে এপ্রিল ( বৃহস্পতিবার ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে রাজশাহীবাসীর সেই কাঙ্ক্ষিত বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’। যার নাম দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন যোগ দেবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে রেলমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত হবেন।
বনলতা এক্সপ্রেস এর উদ্বোধন লক্ষ্যে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। বনলতা এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশন পেয়েছে বর্ণিল রূপ। নতুনের মত ঝকঝকে-তকতকে করে ফেলা হয়েছে গোটা রেলওয়ে স্টেশন। ট্রেনটি এখন স্টেশনেই অবস্থান করছে। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার পথে ছুটবে বিরতিহীন এই ট্রেন। এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা।
পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা জানান , দেশের এক্মাত্র হাইস্প্রীড এই ট্রেনের গত হবে ১৪০ কিল্মিটার ঘন্টায় । কিন্তু ট্রাক এবং ইঞ্জিনের কারনে এখনই এই গতি তুলতে পারবে না । তবে ধীরে ধীরে নতুন ইঞ্জিন এবং ট্রাক ভাল হয়ে গেলেই ট্রেনটি ছুটবে তার নিজের গতিতে । এখন অপেক্ষার শুধু পালা ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category