বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চলছে ” অলস ” গ্রেফতার , ইতিমধ্যে পুলিশের কব্জায় ১০০০০জন –

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

ডেক্স নিউজ – ফিলিপাইনে প্রায় ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ । পুলিশ গত দুই সপ্তাহ ধরে রাস্তায় ঘুরে বেড়ানো “অলস বা অকর্মন্যদের ” গ্রেফতার করে প্রেসিডেন্ট রদ্রিগো দুর্য়াতের নির্দেশে । ধারণা করা হয় জনগণের জন্য সম্ভাব্য অরাজকতা সৃষ্টির আশঙ্কায় এই অলসদের গ্রেফতারে নির্দেশ দেওয়ার পর এই অভিযান চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায় , গ্রেফতারকৃতদের বেশিরভাগই মেট্রোপলিটন এলাকার পুরুষ। এটাই ফিলিপাইনের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা। পুলিশ কিছু এলাকায় নারী ও অপ্রাপ্ত বয়স্কদেরও গ্রেফতার করেছে। কারফিউ চলার সময়ে তাদেরকে রাস্তায় অবস্থানে গ্রেফতার করা হয়।

রাজধানী ম্যানিলার একটি বড় জেলার পুলিশ প্রধান জেনারেল জোসেলিটো দাবি করেছেন , তারা কোনও অলসকে গ্রেফতার করছেন না। তিনি বলেন, আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা চেষ্টা করছি রাস্তায় অর্ধ নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, প্রকাশ্যে প্রস্রাব ও মদ্যপান বন্ধ করতে। এসবের বিরুদ্ধেই অভিযান চলছে।

২০১৫ সালে ম্যানিলায় লোক সংখ্যা ছিল ১২.৮ মিলিয়ন। এই হিসেবে প্রতি বর্গকিলোমিটারে শহরটিতে বাস করছেন ২০ হাজার ৭৮৫ জন।

বস্তি এলাকাগুলোতে অনেক মানুষই খোলা আকাশের নিচে বাস করেন। দেশটির গরম আবহাওয়ার কারণে অনেক পুরুষ প্রকাশ্যে কাঁধে শার্ট ঝুলিয়ে চলাফেরা করেন। এখন এমন আচরণকে অপরাধ হিসেবে গন্য করা হচ্ছে।

এই অলস গ্রেফতার প্রেক্ষাপটে , মানবাধিকার সংগঠনগুলো এই অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এসব সংগঠন এই অভিযানকে ‘গরিববিরোধী’ আখ্যায়িত করেছে। যদিও ফিলিপাইনে এই অলস গ্রেফতারের বিরুদ্ধে কোন প্রতিবাদ চোখে পড়ছে না । পরিস্থিতি যাই হোক ফিলিপাইনের প্রেসিডেন্ট এই অলস গ্রেফতার অভিযান থেকে পিছু হাটবেন কিনা সংশয় হিসাবে দেখুছে দেশটির সচেতন নাগরিকরা ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category