মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করতে হবে , তার কর্মস্থলের হাসপাতা্লেই

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

ডেক্স নিউজ – জরুরি প্রয়োজনে ডাক্তারদের হাসপাতালে পেতে সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে । একনেকের এক সভায় শেখ হাসিনা বলেছেন, সরকারি চিকিৎসকরা নিজ কর্মস্থলের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। যে হাসপাতালে তারা নিযুক্ত থাকবেন, সেখানেই নির্ধারিত সময়ের পরে প্রাইভেট প্র্যাকটিস করার ব্যবস্থা রাখা হবে।

গত শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় পাঁচ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান একনেকে অনুমোদন পাওয়া প্রকল্প ও প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার বিষয়ে অবহিত করেন।

মন্ত্রী জানান, চিকিৎসকরা গ্রামে যেতে চান না। এ কারণে প্রধানমন্ত্রী বিরক্ত। তিনি ক্ষোভ, অভিমান ও দুঃখের সঙ্গে এ কথাগুলো বলেছেন। তিনি (প্রধানমন্ত্রী) মনে করেন, ডাক্তাররা যেখানে চাকরি করেন, সেখানে প্রাইভেট প্র্যাকটিস করলে সরকারি হাসপাতালের রোগীদের জন্য কিছুটা ভালো হবে।উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির ঘটনায় বিভিন্ন মহল প্রাইভেট প্র্যাকটিসের সমালোচনা করে।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর চিকিৎসকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও , সাধারণের মধ্যে ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের সাড়া ।

অন্যদিকে পর্যবেক্ষকরা মনে করেন , সাধারণ জনগনকে অপেক্ষা করতে হবে এই সিন্ধান্ত বাস্তবায়নের সময় পর্যন্ত ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category