মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

ডেস্ক নিউজ- উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কক্সবাজার সার্কিট হাউজ থেকে সোমবার বেলা সোয়া ১১টার দিকে উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। তার সঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীদের গাড়িবহরও রয়েছে।
বিএনপি সূত্রে জানানো হয়েছে, দলের পক্ষ থেকে ক্যাম্পের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। খালেদা জিয়া রোহিঙ্গাদের তিনটি ক্যাম্পে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
এর আগে রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণের উদ্দেশে গত শনিবার চারদিনের সফর শুরু করেন বিএনপি খালেদা জিয়া।  ওইদিন তিনি চট্টগ্রামে পৌঁছে সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। রবিবার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার গিয়ে সেখানে রাত যাপন করবেন।
সেখান থেকেই আজ তিনি কক্সবাজারের বালুখালি ১ ও ২, বোয়ালখালি ও জামতলিতে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন ও ত্রাণ সামগ্রী বিরতরণ করবেন। বিএনপি চেয়ারপারসন সেখান থেকে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফিরবেন।
খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে কক্সবাজারে গিয়েছিলেন। ৫ বছরের বেশি সময় পর আবারো যাচ্ছেন। তখন রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে করেছিলেন। তখন একটি জনসভায় অংশ নিয়েছিলেন। তবে এবার তিনি কোনো জনসভা বা পথসভায় বক্তব্য রাখেননি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category