মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বিনিয়োগে বিদেশিদের বেশি সুযোগ দিচ্ছি : প্রধানমন্ত্রী

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বাংলাদেশে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করুন। আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছি। তা ছাড়া বাংলাদেশে শ্রমিক সস্তা। এখানে বিনিয়োগ করলে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি লাভ করতে পারবেন।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন। দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং রফতানিকারকদের জন্য সাভারে অত্যাধুনিক শিল্পাঞ্চল করেছি। তাদের সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিশ্বমানের পণ্য উৎপাদন করে রফতানিও করছে।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটি বিস্ময়। যখন দেশের বাইরে যাই তখন অনেকে বলে, এত উন্নয়ন কীভাবে সম্ভব হলো।

শেখ হাসিনা বলেন, ২১ সালের মধ্যে মধ্য এবং ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা মাথায় রেখে প্রত্যেক সেক্টরে ব্যবসা বাড়াতে হবে, রফতানি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, আমরা সরকার হিসেবে সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পারিচালনা করতে চাই। আমরা ব্যবসা করি না, আপনাদের ব্যবসার সুযোগ দিতে চাই। বিদেশে পণ্য রফতানিতে বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয় উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের এক পর্যায়ে চামড়া শিল্পের অগ্রগতি ও উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category