মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বাজারে নতুন পেঁয়াজ আসলেও ঝাঁজ কমেনি

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

সারাদেশ প্রতিবেদক ॥

মিয়ানমার ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজে সয়লাব বাজার। সেই সাথে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। তবুও ঝাঁজ কমছে না পেঁয়াজের।পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে। আমদানি করা পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। বাজারে উঠা নতুন হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

জানা গেছে, আড়াতদাররা দেশি পেঁয়াজ মজুত করার ফলে সেগুলো পচে যাওয়ার পাশাপাশি চারা গজাতে শুরু করেছে তবুও দাম কমাচ্ছেন না ব্যবসায়ীরা। যে কারণে খুচরা বাজারে পেঁয়াজ ছুঁয়েছে দেড়’শ টাকা কেজি।

রাজধানীর উপকণ্ঠ সাভারের গেন্ডার পাইকারি বাজারে, নতুন পেঁয়াজ উঠতে শুরু করলেও দামে হেরফের হয়নি। বাজারে এর কোনো প্রভাব ফেলেনি।

অরূন কুমার শীল নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজ কিনতেই খরচ হয়ে যাচ্ছে বাজারের অর্ধেক টাকা। বাজার ব্যবস্থাপনা এভাবে আমাদের নাগালের বাইরে চলে গেলে আমরা চলবো কি করে?

পেঁয়াজের দাম নিয়ে এক আড়তদার বলেন, আসলে সমস্যাটা ক্রেতাদের। পেঁয়াজের দাম বাড়তে পারে এ কথা শোনার পর ক্রেতারা বাড়তি পেঁয়াজ কেনায় বাজারে এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, পেঁয়াজের দাম কমার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ফরিদপুর আর রাজবাড়ী মোকামে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ কেনা পড়ে। তার সঙ্গে শ্রমিক, পরিবহন, কুলি, বাজারের ইজারা দিয়ে কেজিতে বাড়তি আরও সাড়ে তিন টাকা খরচ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category