মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সাদেক হোসেন খোকা আর নেই

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি॥

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, কিডনির ক্যানসারে আক্রান্ত ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাচ্ছিলেন।

এর আগে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন জানান, ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তার বাবা। সম্প্রতি তার শারীরিক অবস্থার অনেক অবনতি ঘটে।

সাদেক হোসেন খোকা বিএনপির ঢাকা মহানগরের প্রভাবশালী নেতা ছিলেন। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন খোকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৯১ সালে তিনি বিএনপির দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ক্রীড়া মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি ঢাকার মেয়র নির্বাচিত হন।

শায়রুল কবির খান জানান, দলের গুরুত্বপূর্ণ এ নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি আরও জানান, সাদেক হোসেন খোকার জানাজা, দাফন ইত্যাদি বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হবে।

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন, সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category