মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ক্যামেরা বন্ধ থাকলে সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমশিনার শফিকুল ইসলাম বলেছেন, কোনও কর্মকর্তা যদি মামলা না দিয়ে অন্য কোনোভাবে সুবিধা নিতে চায় আর কেউ যদি অভিযোগ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সার্জেন্টদের ক্যামেরা দেবো। তাদের ক্যামেরা যদি বন্ধ থাকে, তাহলে ধরে নেওয়া হবে তিনি অবৈধ কাজের জন্য তা বন্ধ রেখেছিলেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সড়ক আইন ২০১৮ এর প্রয়োগ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বর্তমানে ৯৯ ভাগ সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ হেলমেট পরেন না। এই আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ স্বচ্ছ থাকবে। আমরা পুলিশের সবাইকে বলে দিয়েছি ট্রাফিকের লোকজন যদি আইন অমান্য করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন সম্পর্কে সার্জেন্টদের মাসখানেক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের বই দেওয়া হয়েছে এবং সেই বইয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। আর আইনের কোনও ধারায় যদি কাউকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাহলে সে বিষয়ে শুনানির ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, আগে ডিএমপিতে পজ মেশিনের মাধ্যমে মামলা দিতাম। সফটওয়্যার আপডেটের কারণে মেশিনে মামলা দেওয়া আপাতত বন্ধ আছে। আমরা আগের নিয়মে কাগজের কেস স্লিপ বই প্রিন্ট করেছি। সেটা দিয়ে আপাতত মামলা দেওয়া হবে।

প্রায়ই মামলার কাগজ তোলা নিয়ে অনেককে ভোগান্তিতে পড়তে হয়। ভোগান্তি রোধে পুলিশের কোনও উদ্যোগ আছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, আমরা মামলা দিলে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের কার্যালয়ে তার দায়িত্বে কাগজ দেই। অন্য কোথাও কাগজ দেই না। তার কাছে গেলেই ভোগান্তি ছাড়া গাড়ির কাগজপত্র পাওয়া যাবে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category