মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

না ফেরার দেশে চলে গেলেন মঈন উদ্দীন খান বাদল

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
সংসদ সদস্য বাদলের ছোট ভাই মনির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মঈন উদ্দীন খান বাদলের  মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য  জানিয়েছে।

মঈন উদ্দীন খান বাদল একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের নির্বাচিত সংসদ সদস্য। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে মারা যান।

মনির খান বলেন, দুই বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মঈন উদ্দীন খান বাদল গুরুতর অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হৃদরোগের সমস্যাও ছিল। গত ১৮ অক্টোবর নিয়মিত চেকআপের জন্য নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকাল ৭টা ৪৫ মিনিটে ওই হাসপাতালে মারা যান।

বাদলের ঘনিষ্ঠ সহচর সাংবাদিক আলম দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মারা যাওয়ার খবর শুনে উনার ছেলেমেয়ে এবং পরিবারের সদস্যরা এরইমধ্যে ভারতে উদ্দেশে রওনা দিয়েছেন। ভারতে যাওয়ার পর সেখানকার প্রক্রিয়া শেষ করে আজই তার মরদেহ দেশে আনা হতে পারে। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে তিনি জানান। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category