মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক॥

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেছেন। তিনি স্থানীয় জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আরেক শোক বার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা প্রদানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন ।

প্রসঙ্গত, সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ১০০ জন। । তুর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তিনি বলেন, ‘নিহত বেড়ে এখন ১৬ জনে দাঁড়িয়েছে। ’

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category