মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

৫২ বছর পর খুলনা-কলকাতার মধ্যে আবারও বাণিজ্যিকভাবে ট্রেন সার্ভিস শুরু

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

ডেস্ক নিউজ- দীর্ঘ ৫২ বছর পর খুলনা-কলকাতার মধ্যে আবারও বাণিজ্যিকভাবে ট্রেন সার্ভিস শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছে।

 

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত ১০ কামরার ট্রেনটি খুলনা থেকে দেড়টার দিকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।

সূচি অনুযায়ী, বন্ধন এক্সপ্রেস ট্রেনটি প্রতি বৃহস্পতিবার খুলনায় আসবে ও কলকাতায় ফিরে যাবে। এই ট্রেনে থাকছে ৪৫৬টি আসন।

এর আগে ৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ট্রেন চলাচল। ওইদিন বেলা ১১টা ৫ মিনিটে আন্তর্জাতিক কলকাতা রেলস্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের যাত্রা উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর বন্ধ হয়ে যায় খুলনা-কলকাতা সরাসরি রেল সার্ভিস। ২০১০ সালে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলের সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর প্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category