মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

পাকিস্তানের মরু অঞ্চলে বজ্রপাতে নিহত ২৭

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক ॥

পাকিস্তানের সিন্ধু প্রদেশের মরু অঞ্চলে প্রবল বর্ষণের সময় সৃষ্ট বজ্রপাতের ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে। খবর ‘দ্য হেরাল্ড’।

জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) রাত থেকে শুরু করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সারা দিনই সিন্ধু প্রদেশের থারপারকার জেলার মিঠি, চাচি, রাম সিংষড় গ্রাম, ইসলামকোট ও নাগারপারকা এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এ সময় বিভিন্ন এলাকায় বজ্রপাতের ফলে ২৭ জনের প্রাণহানি ঘটেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বুধবার রাত থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জনেরও বেশি আহত মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইতোমধ্যে মিঠি, চাচি, রাম সিংষড় গ্রাম, ইসলামকোট ও নাগারপারকা এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। তাছাড়া পরিস্থিতি সামাল দিতে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এ দিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধুসহ দেশের নিম্নাঞ্চলের ওপর দিয়ে বর্তমানে পশ্চিমা বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে। যা ভারী বৃষ্টিপাতের পেছনে অন্যতম কারণ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category