মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’র তিন সদস্য আটক

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
গোপন বৈঠকের সময় ‘আল্লাহর দল’ এর তিন সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥

চুয়াডাঙ্গা সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন  ‘আল্লাহর দল’ এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গার সদর উপজেলার কুলচারা গ্রামের শামসুল হুদার ছেলে রুহুল আমিন (৪০), দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আবজাল মণ্ডলের ছেলে কলম মণ্ডল (৩৯) ও ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুর ইসলাম পাখি (৩৮)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামীয় তালিকা, গোপন বৈঠকে সদস্যদের হাজিরার তালিকার ফটোকপিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি এবং তিনটি মোবাইল ফোন।

শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করতে গোপন বৈঠক করছিল গ্রেপ্তারকৃতরা।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category