মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রাজধানীর মিরপুরে বাসা থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর লাশ উদ্ধার

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে এক বৃদ্ধা (৭০) ও গৃহকর্মীর (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরের ২ নম্বরের ব্লক-এ, রোড ২ এর একটি বাসা থেকে এক বৃদ্ধা ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

মোস্তাক আহমেদ জানান, কয়েকদিন আগে নিহত কাজের মেয়েটি এ বাসায় কাজে এসেছে। তবে নিহত বৃদ্ধার সঙ্গে আর কেউ থাকতো কিনা সেটা এখনো জানা যায়নি।

তিনি বলেন, নিহত বৃদ্ধার একটি পালক ছেলে সন্তান রয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।এমনটিও জানান তিনি।

এই বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category