মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বরিশালে বাড়ি থেকে নারীসহ তিন লাশ উদ্ধার

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

বরিশাল প্রতিনিধি ॥

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের একটি বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ, যারা সম্পর্কে আত্মীয়। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। শনিবার সকালে লাশ তিনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।

নিহতরা হলেন- কুয়েতপ্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম, ভগ্নিপতি শফিকুল আলম এবং খালাতো ভাই ইউসুফ।

জানা যায়, সকালে স্থানীয়রা বাড়িতে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশ তিনটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যায়।

কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের কেউ হত্যা করেছে কিনা তাও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে পুলিশ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনীটি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category