মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

৫০ টাকার নতুন নোট ১৫ ডিসেম্বর বাজারে আসছে

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

আগামী ১৫ ডিসেম্বর নতুন মুদ্রিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এবং পরবর্তীতে অন্যান্য কার্যালয় থেকে নতুন নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জি. এম আবুল কালাম আজাদ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ১০ টাকা ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট দু’টির রঙে ক্ষীণ সংশ্লেষ রয়েছে। জনসাধারণের সুবিধার্থে লালচে কমলা রঙের কাগজে বঙ্গবন্ধুর ছবি ও গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাপা হয়েছে। প্রথম পর্যায়ে নতুন নোট আগামী ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন নোটে নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত রয়েছে। পুরনো নোটগুলোও বৈধ নোট হিসেবে বাজারে থাকবে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category