বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

২০২০ সালের মধ্যেই দেশে ফাইভ-জি চালু করা হবে, বললেন মোস্তাফা জব্বার

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আইইবি কাউন্সিল হলে ‘লঞ্চিং সিরিমনি অব ডিজিটাল আইইবি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মোস্তাফা জব্বার বলেন, ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ফাইভ-জি চালু করতে আশাবাদী আমরা। এই নিয়ে কাজ এগিয়ে চলেছে। সামনের দিনে ইন্ডাস্ট্রির নির্ভরতা হবে ফাইভ-জি। দেশ এগিয়ে চলেছে, এই উন্নয়নের মহাসড়কের নাম হবে ফাইভ-জি।

তিনি আরও বলেন, বাংলাদেশই প্রথম ডিজিটাল দেশের ঘোষণা দেয়। এরপর ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে মালদ্বীপ এবং এ বছরের ৫ ডিসেম্বর পাকিস্তানও ডিজিটালের ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তান এখনো প্রক্রিয়া শুরু করেনি।

মন্ত্রী বলেন, আইইবি ইঞ্জিনিয়াররা তাদের দক্ষতা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। সভ্যতা বিকাশের ক্ষেত্রে প্রকৌশলীরা তাদের ভূমিকা রেখেছে। দেশের শিল্প বিপ্লবে ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

আইইবির সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদাসহ প্রমুখ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category