বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে (২১) দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে মঙ্গলবার দুুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। এ বিষয়ে সোমবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ের হাজী জলিল মিয়ার ৮ম তলা বাড়ির ৩য় তলায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- পটুয়াখালীর গলাচিপা থানার রতনপুরের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সোহান হাওলাদার (২১) ও কুমিল্লার দাউদকান্দির ভবানীপুরের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মেহেদী হাসান (১৯)।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গার্মেন্ট কর্মী ও অভিযুক্তরা আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকুরী করে। চাকুরীর সূত্র ধরে সোহান হাওলাদারের সঙ্গে ওই গার্মেন্ট কর্মীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই গার্মেন্টকর্মীর সঙ্গে সোহান হাওলাদারের বিয়ের বিষয়ে কথা বলার জন্য মেহেদী হাসান তার বোনের আটি হাউজিংয়ে বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে প্রথমে সোহান হাওলাদার ও পরে মেহেদী হাসান জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ বিষয়ে ধর্ষণের শিকার ওই গার্মেন্ট কর্মী সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গার্মেন্ট কর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category