বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

গাড়িতে জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে মাদক পাচার

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥

প্রাইভেটকারে জাতীয় সংসদের স্টিকার ব্যবহার করে ভুয়া সংসদ সদস্য সেজে মাদক পাচার করার সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গত (১০ জানুয়ারী) শুক্রবার বিকেলে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার মাজার বাসস্ট্যান্ড শেখেরচর বাবুরহাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৮৭৩ বোতল ফেন্সিডিল ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এবং মাদক বহনকারি একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২০৭৫৯৭) জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী দুপুরে র‌্যাব-১১ এর সদর দপ্তরের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলো, সংসদ সদস্য পরিচয়দানকারি বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার টেকানগর এলাকার মো: ওয়াসিম মিয়া (৩২) ও গাড়ি চালক ঠাকুরগাঁ জেলার সদর থানার জাহানপাড়া এলাকার মো: রুহুল আমিন (৩২)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে ফেনসিডিল ও ইয়াবা বাংলাদেশে প্রবেশ করায় এবং প্রাইভেটকারে জাতীয় সংসদের লোগো ব্যবহার করে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category