মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

১২৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ডেস্ক নিউজ- বরিশাল জেলার চিহ্নিত ১২৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর জেলা পুলিশ লাইনসে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আত্মসমর্পণ করা ওই সব মাদক ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থানের জন্য তাদের আর্থিক সহায়তাসহ রিকশা, ভ্যান এবং সেলাই মেশিন প্রদান করে পুলিশ।

মাদকের ভয়াবহ পথ ছেড়ে আলোর পথে আসার কথা বলেন আত্মসমর্পণকারীরা। আর মাদকের বিস্তাররোধসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দেওয়ার জন্যই এমন আয়োজন বলে জানালেন জেলা পুলিশ সুপার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত পহেলা আগস্ট মো. সাইফুল ইসলাম বরিশালের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর জেলার ১০ থানা এলাকায় ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসার আহ্বান জানিয়েছিলেন। পুলিশ সুপারের সেই আহ্বানে সাড়া দিয়ে জেলার ১০ থানার ১২৮ জন মাদক ব্যবসায়ী বুধবার প্রকাশ্য অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি তাদের ফুল দিয়ে বরণ করেন এবং শপথবাক্য পাঠ করান।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category