মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

তদন্ত শেষে ছাত্রী ধর্ষণের ঘটনা বিস্তারিত জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঘটনাটি শুনেছি, মেয়েটি বেশ রাতে ফিরেছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। আমাদের কয়েকটি টিম এ নিয়ে কাজ করছে। আমরা এখনও সুনিশ্চিত নই, কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

পুলিশের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, মাঠ পর্যায়ে পুলিশের সব অভিযোগ প্রধানমন্ত্রী শুনেছেন। তিনি তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category