বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চীনে সড়ক ধসে নিহত ৬ জন

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

সারাদেশ ডেস্ক ॥

চীনের উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার সড়ক ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আরো চারজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

প্রাদেশিক রাজধানী জিনিংয়ের জরুরি ব্যবস্থাপনা সংস্থার জুয়ো জিশেং জানান, এ ঘটনায় আহত অপর ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।জিনিংয়ের নন্দাজি স্ট্রীটে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে একটি সংযোগ সড়ক ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা প্রায় ৮০ বর্গ মিটার এলাকা জুড়ে মাটি দেবে যায়। এতে গর্তে পড়ে যাওয়া বাসটি মঙ্গলবার সকালে টেনে তোলা হয়। ঘটনাস্থলে শতাধিক উদ্ধারকর্মী ও ৩০ গাড়ি পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category