মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চট্টগ্রামে বাবু কলোনিতে পুড়ল শতাধিক ঘর

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় বাবু কলোনি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টায় ডেকোরেশন গলির শেষ মাথায় বাবু কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পুরো হিসাব তারা বের করা চেষ্টা করছেন বলে তিনি জানান।

ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, কলোনিতে ঢোকার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিতে খুব বেগ পেতে হয়েছে। আবার পানির সহজ উৎসও ছিল না। টিনশেড কাঁচাঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে তিনি ধারণা করছেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category